নেত্রকোনা
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ: প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন ৪০ নারী
নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ৪০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁরা ঘরে বসে আয় করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপসাংবাদিকতা রোধ ও গণমাধ্যমের গুণগত মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রংপুরে ৪ খুন ও সহিংসতার প্রতিবাদে নেত্রকোনায় বিশাল মানববন্ধন
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনা। আজ শনিবার দেশব্যাপী চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরে একটি বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
নেত্রকোনায় গাছ নিধনের আসামিদের ধরতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এ ঘটনায় জড়িত অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন তিনি। বাবনি এলাকায় দুষ্কৃতকারীদের দ্বারা ধ্বংস করা বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; গ্রেপ্তার ১
নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, ভিডিও ধারণ করে ভয় দেখানো এবং অন্যদের মাধ্যমে যৌন নির্যাতনে বাধ্য করার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ: শাশুড়িকে পিটিয়ে মারলেন জামাই, আটক ৩
নেত্রকোনার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাহারা খাতুন (৫৫) নামে এক শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্ত ঘাতক জামাতা, তার মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।