নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বিভিন্ন অপরাধের বিচারের দাবি
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতে সংঘটিত গুম, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন এনসিপি নড়াইল জেলা শাখার আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান খান সাজুসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, নতুন সরকারের প্রতি তাঁদের আস্থা রয়েছে এবং তাঁরা আশা করেন, দেশে অতীতে সংঘটিত গুম, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। তাঁদের মতে, প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা গেলে অপরাধপ্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
এ সময় এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের পাশাপাশি সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে