সর্বশেষ

সারাদেশ

রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা: ৭ দিন ধরে শূন্যরেখায় আটকে ৫ যুবক

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ২০ জুন, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন চেষ্টার পর দুই দেশের শূন্যরেখায় গত সাত দিন ধরে আটকে রয়েছেন পাঁচ যুবক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে প্লাস্টিকের ছাউনির নিচে চরম মানবেতর দিন কাটানো এই যুবকদের ঘিরে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
রৌমারী সীমান্ত আটকে আছে কয়েকজন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় আটকে পড়া এই পাঁচজনের মধ্যে গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজন অবস্থান করছেন। ঝড়-বৃষ্টি ও তীব্র গরমের মধ্যে সামান্য প্লাস্টিকের ছাউনিই এখন তাদের একমাত্র ভরসা। সেখানে তাদের জন্য নেই কোনো খাবার, বিশুদ্ধ পানি কিংবা প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের পিতা-মাতাসহ মোট ছয়জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী বাধা দিলে পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা দু'দেশের সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে আশ্রয় নিতে বাধ্য হন।

এরপর গত বুধবার ভোররাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে দুই শিশুসহ তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও বাকি পাঁচ যুবক এখনও সেখানেই আটকে আছেন। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। স্থানীয় বাসিন্দারা দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত এই মানবিক সংকটের সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভুত পরিস্থিতি শান্তিপূ্র্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধানের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। দ্রুতই এই সংকটের একটি সুষ্ঠু সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন