সর্বশেষ

জাতীয়

ভ্যাপসা গরম না কমলেও পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের অধিকাংশ অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টিপাত বাড়লেও আপাতত অস্বস্তিকর গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের উপরে বায়ুমন্ডলে মেঘের অবস্থা দেখা যায়

সক্রিয় মৌসুমি বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ জুন থেকে বৃষ্টিপাতের পরিধি আরও বাড়তে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এদিকে মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টিপাত হলেও ভূপৃষ্ঠের তাপ দ্রুত কমছে না। মাটি ও নগর এলাকার কংক্রিটের স্থাপনা বৃষ্টির পর দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এতে সুপ্ত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং পরিবেশকে আরও গরম অনুভূত হয়।

তিনি বলেন, বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মানুষের শরীরের ঘাম সহজে শুকাতে পারে না। ফলে প্রকৃত তাপমাত্রার তুলনায় বেশি গরম অনুভূত হয় এবং ভ্যাপসা আবহাওয়া বিরাজ করে।

চলতি বছর স্বাভাবিক সময়ের অন্তত এক সপ্তাহ পরে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। যদিও এখন তা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করেছে, তবু কাঙ্ক্ষিত মাত্রার বৃষ্টিপাত এখনও শুরু হয়নি। ফলে বৃষ্টি ও রোদের পালাবদলের মধ্যেও অস্বস্তিকর গরম অব্যাহত রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন