সাহিত্য
এই মায়াভরা রাতে উঠেছে যে চাঁদ ভালোবেসে
নেশাতুর রাত
উম্মুল খায়ের
বুধবার, ১৭ জুন, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
এই মায়াভরা রাতে উঠেছে যে চাঁদ ভালোবেসে
একা বসে থেকে মুগ্ধ নয়নে দেখছো কি তাকে?
তিথির সোহাগে উদার আলোতে জেগেছে আকাশ,
ছড়িয়ে দিয়েছে বকুল সুবাস বাতাসে বাতাসে।
উম্মুল খায়ের
অবারিত মায়া বিছিয়ে দিয়েছে তারাভরা রাত,
কামিনীর রূপে নকশী জোনাকি ছুটে আসে আজ।
গভীর আবেগে নিজেকে ভাসায়ে বাজে ওই বাঁশরি,
সুরে সুরে ডাকে আমাকে তোমার নেশাতুর হাত।
বুনো পাখিদের আয়োজন চলে সব ডালে ডালে,
ঝিঁঝি পোকা কাঁদে! আবেশীয় সুর ভেসে যায় দূরে।
আমার চোখের ঘুম চলে গেছে পাখির আদরে,
নেশাতুর মন ছুঁয়ে যায় ঠোঁট রাতের এ কালে।
মন বলে, এই রাতে মাখোমাখো ভালোবাসা নিয়ে
ছুটে যাই সেই আরতি দিনের মায়াবী সময়ে।
পুরনো হৃদয়ে নতুন বেদনা জাগুক না হয়
আবার! একটু পাশাপাশি বসি ভালো লাগা নিয়ে।
নেশাতুর রাত ভিখারি করেছে, বিবাগী বানিয়ে।
১৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর