সর্বশেষ

খেলা

ইরানের সঙ্গে ড্র নিউজিল্যান্ডের, উরুগুয়ে ও মিসরও পেল এক পয়েন্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপের গ্রুপ পর্বে নাটকীয় কয়েকটি ম্যাচে ইরানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে সমতায় ফিরেছে উরুগুয়ে এবং বেলজিয়ামের সঙ্গে ড্র করেছে মিসর।
ইমান আশুরের গোল।

এক যুগ পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে নিউজিল্যান্ড। ইরানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ওশেনিয়ার প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের সপ্তম মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। তবে ৬৪ মিনিটে মোহাম্মদ মোহেবির গোল ইরানকে আবারও সমতায় ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্যতা কাটিয়ে অবশেষে জালের দেখা পেয়েছে উরুগুয়ে। ম্যাচের ৮০ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতা ফেরায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় শেষে ১–১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এদিকে সিয়াটলে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম ও মিসর ১–১ গোলে সমতায় শেষ করেছে। ১৯ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে গোল করে মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। তবে ৬৬ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করায় ‘জি’ গ্রুপে বেলজিয়াম ও মিসর উভয় দলই একটি করে পয়েন্ট অর্জন করেছে।

 

ট্যাগ:


মেটা ডেসক্রিপশন:


বাংলা SEO কী-ওয়ার্ড:


বাংলিশ SEO কী-ওয়ার্ড:


ইংরেজি SEO কী-ওয়ার্ড:

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন