সর্বশেষ

বেলজিয়াম

১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের জয়

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। ১১ বছর পর বেলজিয়ামের কাছে হারের শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে মাত্র ১৪ মিনিটের মধ্যে চার গোল করে ৪-১ ব্যবধানে জিতেছে ফরাসিরা। এই জয়ে ঘরের মাঠে কোচ হিসেবে প্রথম জয় পেলেন জিনেদিন জিদান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিতর্কিত পেনাল্টিতে বিশ্বকাপ থেকে বিদায় সেনেগালের, বেলজিয়ামের ৩ গোল 

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেনেগাল। অতিরিক্ত সময়ের শেষ দিকে দেওয়া বিতর্কিত পেনাল্টি থেকেই আসে বেলজিয়ামের জয়সূচক গোল। তবে ম্যাচ শেষে ওই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও।

ইরানের সঙ্গে ড্র নিউজিল্যান্ডের, উরুগুয়ে ও মিসরও পেল এক পয়েন্ট

বিশ্বকাপের গ্রুপ পর্বে নাটকীয় কয়েকটি ম্যাচে ইরানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে সমতায় ফিরেছে উরুগুয়ে এবং বেলজিয়ামের সঙ্গে ড্র করেছে মিসর।