সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কটাপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট গোঠাপাড়া গ্রামের মো. ইসাহাকের ছেলে মো. শিহাব উদ্দীন (২২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

এ সময় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের হেফাজত থেকে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০