সর্বশেষ

রাজনীতি

আ. লীগ এখন গোপনে ভিডিও তৈরি করছে: হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের লোকজন এখন গোপনে ভিডিও তৈরি করে বিদেশে ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি দলটির লোকজন একধরনের ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে কাজ করছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগের পতিত সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের লোকজন এখন একধরনের গোপন বা ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হয়ে উঠেছে। তারা খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে ভিডিও তৈরি করছে এবং সেগুলো বিদেশে ছড়িয়ে দিচ্ছে। তাঁর মতে, এসব ভিডিও একধরনের বার্তা প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন দলটির লোকজন যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, তাতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, তা বারবার প্রকাশ পাচ্ছে।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি সারা জীবন দেশে থাকবেন, পালিয়ে যাবেন না বলে বক্তব্য দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। তিনি আরও বলেন, যিনি বারবার ফিরে আসার কথা বলেও আসছেন না, তিনি আর আসবেন না। তবে তাঁরা চান, শেখ হাসিনা দেশে ফিরে আসুন। ফিরে এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এ বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট জানিয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তাঁর বিরুদ্ধে দেওয়া বিচারিক রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নেরও দাবি জানান তিনি। পাশাপাশি এনসিপির পাঁচ দফা দাবি আদায়ে সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে বলে জানান।

আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলটির অভ্যাসগত সন্ত্রাসী আচরণের বহিঃপ্রকাশ। তাঁর ভাষ্য, দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় একই ধরনের কর্মকাণ্ডের নজির দেখা যাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও আওয়ামী লীগের লোকজন একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এসব কর্মকাণ্ডে ভারতের সরাসরি মদদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, ভারতের ভূখণ্ড ব্যবহার করে, ভারত থেকে এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরে সীমান্ত অতিক্রম করে আবার ভারতে ফিরে যাচ্ছে। এভাবে ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মোটরসাইকেল র‍্যালির আগে দেওয়া বক্তব্যের সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০