সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চাঁপাই-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়কের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কোন যানবাহনের ধাক্কায় এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জে মহাসড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চাঁপাই-রাজশাহী মহাসড়কের হরিপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়কের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কোন যানবাহনের ধাক্কায় এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আখন্দ জানান, মঙ্গলবার খুব ভোরে হরিপুর এলাকার বাসিন্দারা চাঁপাই-রাজশাহী মহাসড়কের পাশে নজরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর