সর্বশেষ

সারাদেশ

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশবিরোধী ষড়যন্ত্র ও অপরাজনীতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক অপতৎপরতা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও অবরোধের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। তাঁরা অভিযোগ করেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গতিশীল করার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিকদের উসকে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

বক্তারা বলেন, এসব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানাতেই আইনজীবীরা রাজপথে নেমেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মানবিক সরকার প্রশাসনকে আইনের শাসন প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। তাঁদের দাবি, এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও গুলি চালায়নি এবং তাদের হাতে কোনো মানুষ হত্যার শিকার হননি।

সমাবেশ থেকে শেখ হাসিনার অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকার পাশাপাশি সব আইনজীবীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শফিকুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল কাদের মিয়া এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব শহীদ মাহামুদ মিঠুসহ জেলা বারের অন্যান্য আইনজীবীরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০