সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কলেজ প্রাঙ্গণে একটি ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন। পরে তিনি কলেজের বাগান, গ্রন্থাগার ও কমন রুম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের এখন থেকেই যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁদের পেশাগত জীবন গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনের লক্ষ্য নির্ধারণের বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, বর্তমান সময়ে বিজ্ঞান শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব ক্রমেই বাড়ছে। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনেও শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে।

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে মেয়েদের উপবৃত্তি কার্যক্রম অন্যতম। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদেরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সবাইকে বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করান।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’। খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে মুন্সীগঞ্জ জেলার দুজন মেয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পরামর্শ দেন তিনি।

এ ছাড়া কলেজের শিক্ষকস্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও অপব্যবহারের নেতিবাচক দিক তুলে ধরে তিনি এর ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেন।

বক্তব্যের শেষ পর্যায়ে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। তাদের পড়াশোনা, মানসিক অবস্থা ও সার্বিক বিকাশের বিষয়ে অভিভাবকদের যত্নশীল হওয়া প্রয়োজন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০