সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং ওষুধের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, কুড়িগ্রাম যৌথভাবে সভাটির আয়োজন করে। এতে সহযোগিতা করে সলিডারিটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এবং মেডিকেল কর্মকর্তা ডা. আর রাফি তামজিদ।

এ ছাড়া বক্তব্য দেন সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন-অর-রশিদ লাল, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের মিডিয়া সম্পাদক রেজওয়ানুল হক নুরনবী এবং বাংলাদেশ হেলথ ওয়াচের কুড়িগ্রাম ফোকাল পারসন সুনীল কুমার দাস।

সভায় অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ সেবনের ঝুঁকি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

বক্তারা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বজায় রাখতে ওষুধ ব্যবহারে সতর্ক হওয়ার ওপর জোর দেন। তাঁদের মতে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং এর যথেচ্ছ ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। একই সঙ্গে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০