সর্বশেষ

সারাদেশ

রৌমারী সীমান্তে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগ, সতর্কতায় বিজিবি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১৪ জুন, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্ধুরচর সীমান্ত দিয়ে মোট ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে সীমান্তের দুটি পৃথক পয়েন্ট দিয়ে তাঁদের বাংলাদেশে আনার চেষ্টা করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ছয়টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের কাছাকাছি গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত এলাকায় দুই শিশু, এক নারী ও তিন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। একই সময়ে ভন্ধুরচর সীমান্ত দিয়েও আরও তিনজন পুরুষকে আনার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা। তবে তাঁদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঘিরে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং নজরদারি বাড়ান। স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে রৌমারী সীমান্তের বিভিন্ন পয়েন্টে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার মানুষের সতর্কতার কারণে এসব প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে গয়টাপাড়া ও ভন্ধুরচর সীমান্ত এলাকায় নিরাপত্তা নজরদারি অব্যাহত রয়েছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন