১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য BAC-এ আবেদন জমা দিল EUB
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১১টি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছে European University of Bangladesh (EUB)।
প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুর্তজার নেতৃত্বে BAC-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের কাছে 'ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর অ্যাক্রেডিটেশন' (Intent to Apply for Accreditation) পত্র হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন EUB-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু তাহের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রমকে University Grants Commission (UGC), BAC, Bangladesh Accreditation Board for Engineering and Technical Education (BAETE), বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) এবং আউটকাম-বেইজড এডুকেশন (OBE)-এর মানদণ্ডের সঙ্গে আরও সমন্বিত করতে চায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে EUB-এর একাডেমিক কার্যক্রমের মান, জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং স্নাতকদের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
এছাড়া, অ্যাক্রেডিটেশন কার্যক্রমে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে