সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুরে জংশন স্টেশনের দাবিতে মানববন্ধন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ৮ জুন, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জংশন স্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে রেল বাঁচাও আন্দোলন।

রবিবার (৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী জংশন স্টেশন শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শহরবাসীর জন্য সুবিধাজনক হবে না।

তাদের দাবি, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলস্টেশন সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে সেখানে জংশন স্টেশন স্থাপন করা হলে অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। পাশাপাশি শহরের মানুষ সহজেই রেলসেবা গ্রহণ করতে পারবেন।

বক্তারা আরও জানান, দ্রুত রায়পুরে জংশন স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে প্রস্তাবিত রেলপথ প্রকল্পে রায়পুরকে জংশন স্টেশন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন