সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ৩ জন গ্রেফতার, যৌথ অভিযান পরিচালনা ডিবি ও থানা পুলিশের

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মুন্সীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন টরকী এলাকার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন একটি ব্রিজের উপর অভিযান চালানো হয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম ও দিপঙ্কর কুন্ডু এবং মুন্সীগঞ্জ থানার এসআই (নিঃ) সাদ্দাম মোল্লা ও রিয়াদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

এসময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন—
১) সুমন মিঝি (২৮), পিতা জাকির হোসেন মিঝি, টরকী
২) খান জাহান আলী (২৪), পিতা মৃত মান্নান বেপারী, টরকী
৩) মোঃ লিংক মিঝি (২৫), পিতা শাহাদাত হোসেন মিঝি, টরকী

পুলিশ জানায়, প্রাথমিক অভিযানে তাদের কাছ থেকে ২৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়, যার গায়ে “মার্টেনস ব্রিউড ইন বেলজিয়াম ফ্যামিলি ব্রিউড প্রিমিয়াম বিয়ার” লেখা ছিল।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একই রাত ১০টা ০৫ মিনিটে টরকী এলাকার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন পাকা রাস্তার পাশে একটি পুকুরপাড়ের ঝোপ থেকে আরও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব বিয়ার অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে জব্দ করা হয়।

সব মিলিয়ে মোট ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন