সর্বশেষ

শিক্ষা

মুন্সীগঞ্জে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী: মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক পুরস্কার প্রদান

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী শিক্ষা বিকাশে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি”। শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি’র আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের ভিত্তিতে শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত শিক্ষাগত উৎকর্ষ সহায়তা প্রকল্প (ইডিইএসএস)-এর মাধ্যমে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে রবিবার (১৪ জুন ২০২৬) মুন্সীগঞ্জ জেলায় জেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শরীফ উল্যাহ। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আধুনিক প্রযুক্তি দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৬টি উপজেলা থেকে নির্বাচিত ৬টি গ্রুপের প্রকল্প মূল্যায়ন করে মোট ৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। সেরা প্রকল্প হিসেবে প্রথম স্থান অর্জন করে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের দল।

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে টংগিবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয় এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন