গোলাপগঞ্জে হত্যা মামলার আসামিসহ একাধিক মামলার অভিযুক্ত গ্রেপ্তার
সোমবার, ১৫ জুন, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জাহিদ হাসান রগা অপু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহিদ হাসান রগা অপু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া জাহিদ হাসান রগা অপু পৌর সদরের রনকেলী উত্তর গ্রামের বাসিন্দা এবং মামুন আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে এলাকায় ছিনতাই, মাদক, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা একটি হত্যা মামলাতেও তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সবুজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রনকেলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে