সর্বশেষ

জাতীয়

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয় যে দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারকে দায়ী করার চেষ্টা করা হলেও, তিনি নিজেই আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ওই নোটিশের ভিত্তিতেই দুবাইয়ের নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে। তবে এ বিষয়ে দুবাই পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর যৌথভাবে কাজ শুরু করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন