সর্বশেষ

সারাদেশ

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি সদরের শালবন গেইট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৩৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শালবন গেইট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রা করছিলেন শিক্ষিকা অর্পনা ধর। চলন্ত অবস্থায় হঠাৎ তার পরনের ওড়না অটোরিকশার পেছনের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই তার গলায় প্রচণ্ড চাপ পড়ে এবং তিনি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় অপু ধরের স্ত্রী এবং খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন