সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী ৩০ ফুটের ‘ব্রাজিল গেট’

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো দেশ মেতে উঠেছে, তখন পটুয়াখালীর কলাপাড়ায় দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে স্থানীয় ভক্তরা নির্মাণ করেছেন ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের বিশাল একটি ‘ব্রাজিল গেট’, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে এই গেটটি। সবুজ ও হলুদ কাপড়ের সমন্বয়ে তৈরি কাঠামোর শীর্ষে উড়ছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা। স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি এই গেটটি শুধু সমর্থনের প্রতীক নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতা তৈরির একটি প্রচেষ্টা বলেও দাবি করেছেন আয়োজকরা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

ব্রাজিল সমর্থক মো. মাসুদ মিয়া বলেন, “ব্রাজিল সর্বকালের সেরা দল, এবারও জয় আমাদেরই হবে।”

স্থানীয়দের অনেকেই এই ব্যতিক্রমী গেট দেখতে ভিড় করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে দিচ্ছেন।

৪৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন