সর্বশেষ

সারাদেশ

ভেড়ামারায় বিদেশি রিভলভার ও গুলিসহ একজন আটক

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা থানার পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল হক ওরফে সওদাগর (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভেড়ামারা থানাধীন রায়টা পাথরঘাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক মমিনুল হক ওরফে সওদাগর ওই এলাকার ইনার মন্ডলের ছেলে এবং বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ জানতে পারে যে, মমিনুল হক তার বাড়িতে অস্ত্র ও গুলিসহ অবস্থান করছেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি পদ্মা নদী এলাকায় একটি সশস্ত্র গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে নৌপথে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন