সর্বশেষ

সারাদেশ

গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দছ ছামাদ জিলুকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ পৌর সদরের সরকারি এমসি একাডেমী স্কুলের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দছ ছামাদ জিলু গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি উপজেলার তহিপুর গ্রামে এবং তিনি আব্দুল মালিকের ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন