সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক ও কার্বাইড ব্যবহারে ৩ জনকে দণ্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২৩ মে, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা এলাকায় পৃথক অভিযানে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহন, মাদক সেবন এবং কার্বাইড দিয়ে কলা পাকানোর অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুয়াকাটা ৬ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি মো. বেল্লাল হাওলাদার (৪৫) ইয়াবা পরিবহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই অভিযানে ইয়াবা সেবনের দায়ে অপর ব্যক্তি বেল্লাল হাওলাদার (৪১)-কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি টিম সহযোগিতা করে।

এদিকে, কার্বাইড দিয়ে কলা পাকানোর দায়ে বাবুল গাজী (৫২) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, কার্বাইড মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রাসায়নিক পদার্থ। এটি দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ওই ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপদ উপায়ে ফল সংরক্ষণ ও পাকানোর আহ্বান জানান তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন