সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায়  ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন আটক,আরেকজন পলাতক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শনিবার, ২৩ মে, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবারের এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্তরা হলেন একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। ঘটনার পর স্থানীয় জনতা হিরোকে আটক করলেও অপর অভিযুক্ত সোহেল পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্তরা তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। 

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন