সর্বশেষ

সারাদেশ

রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ, শামসুল আলম সভাপতি, সোলায়মান সম্পাদক

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
স্টাফ রিপোর্টার, রাঙামাটি

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন” আত্মপ্রকাশ করেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক ঐক্য জোরদারের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

শুক্রবার (২২ মে) রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমারদেশ, এসএটিভি ও এইমাত্র অনলাইনের প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি প্রাথমিকভাবে ৫০ জন সংবাদকর্মীকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির বিস্তার, ভুয়া তথ্যের প্রচার এবং পেশাগত অনিরাপত্তার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন” আত্মপ্রকাশ করেছে।

সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন