সারাদেশ
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তুহিনুর রহমান খোকন মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান খোকন মন্ডল ডিবির হাতে গ্রেপ্তার
আবিদ জামান, ফরিদপুর
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তুহিনুর রহমান খোকন মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানটি পরিচালিত হয় ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের স্থানীয় আবজাল মন্ডলহাট এলাকায় তার নিজ বাড়িতে।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) জানিয়েছেন, আটককৃত খোকন মন্ডলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন