সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বাংলাদেশ যুব ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মোঃ সিরাজুল ইসলাম শিমুলকে সভাপতি এবং মোঃ আসলাম সরদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২২ মে) বিকেলে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘সাহসী যৌবনে সুন্দর আগামী, কর্মসংস্থানের দাবিতে জেগে ওঠো তারুণ্য’—এই স্লোগানকে সামনে রেখে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

উদ্বোধনী পর্ব শেষে যুব সমাজের বিভিন্ন সমস্যা, বেকারত্ব ও অধিকার আদায়ের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন নড়াইল জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম শিমুল। সভায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা যুব সমাজের সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, মানব পাচার রোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে যুব ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবও তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সিপিবি নড়াইল জেলা কমিটির সভাপতি বিএম বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সঞ্জীব রাজবংশী, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, অর্থ সম্পাদক ইরান মোল্লা, সাবেক যুব ইউনিয়ন নেতা সেকেদার হায়াৎ, কেন্দ্রীয় নেতা অপূর্ব সাহা, রফিজুল ইসলাম রফিক, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বিয়াসাত আলী রিয়াজ, কালিয়া উপজেলা কমিটির আহ্বায়ক সাগর ফকিরসহ অনেকে।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুব ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন