সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া এলাকার একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। পরে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতে আক্রান্ত হন বলে জানা গেছে।
নিহত কৃষকের নাম মো. মালেক (৪০)। তিনি বাবুপুর চালকিপাড়া গ্রামের মৃত মহবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে ধান কাটার কাজ শেষ করে সন্ধ্যার দিকে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সততা ভাটার মালিক কামাল বাবু। তিনি জানান, ধান কেটে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে ওই কৃষক ঘটনাস্থলেই মারা যান।
এদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা স্থানীয়ভাবে অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন