সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটা সংঘর্ষ, আহত ৮

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজ এলাকায় এ সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর জসিম উদ্দিন এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধকে কেন্দ্র করে শহীদ বাউল গ্রুপ, মোক্তার হোসেন গ্রুপ এবং সুরুজ্জামান সরকার গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিরাজদিখানের বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমি দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা এসব ঘটনায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন