সর্বশেষ

সারাদেশ

গৃহবধূ রিতু হত্যার বিচার দাবিতে রাজশাহী–নাটোর মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৩ মে, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে গৃহবধূ রিতু খাতুন রিয়াকে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামী মিজানসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে স্থানীয় এলাকা। শুক্রবার (২২ মে) বিকেলে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রথমে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, রিতু খাতুন রিয়ার ওপর দীর্ঘদিন ধরে স্বামী মিজান শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পারিবারিক বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মিজান পলাতক থাকায় জনমনে ক্ষোভ আরও বাড়ে।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে রাজশাহী–নাটোর মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আন্দোলনকারীরা “খুনির ফাঁসি চাই”, “রিতু হত্যার বিচার চাই” এবং “অভিযুক্ত মিজানকে দ্রুত গ্রেপ্তার করো”—এ ধরনের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

বক্তারা প্রশাসনের প্রতি অভিযোগ তুলে বলেন, একজন নির্যাতিত নারীর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক ও প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত বহন করে। তারা দ্রুত মিজানসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন