সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, তিনজন আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীতে এক তরুণীকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছর বয়সী জনি বগুড়ার শারিয়াকান্দি উপজেলার কাসাহাট এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধামরাইয়ে মায়ের সঙ্গে বসবাস করতেন এবং একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

অভিযুক্ত মনির শেখ (৩০), আলম ফকির (২০) ও মুন্নি (২০) ধামরাই এলাকায় ভাড়া বাসায় থাকার সময় তার সঙ্গে পরিচিত হয়। পরে বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসে বলে অভিযোগ রয়েছে।

গত ১৪ মে তাকে ফরিদপুর শহরের শিবরামপুর এলাকার একটি ভাড়া বাসায় রাখা হয়। এরপর ২১ মে সকালে তাকে কোতোয়ালি থানার রথখোলা পতিতালয় এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাকে পতিতালয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছে—এ বিষয়টি বুঝতে পেরে তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানান।

এ সময় অভিযুক্তরা তাকে জোরপূর্বক ভেতরে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তানিয়া ও দুখু নামে আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তবে তারা পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় মানব পাচার সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় মামলা (নম্বর-৭৮, তারিখ ২২ মে ২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন