সর্বশেষ

সারাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল-বাগপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাবিবুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ১৮ মে ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলায় তার মৃত্যু হয়। শুক্রবার (২২ মে) দুপুরে রাশিয়ায় অবস্থানরত এক সহকর্মীর ভিডিও বার্তার মাধ্যমে পরিবার বিষয়টি জানতে পারে।

জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ পুরো পরিবার। মা জাকিয়া বেগম বারবার ছেলের কথা বলে কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি বলেন, “আমার ছেলেকে ফিরিয়ে দিক, আর কিছু চাই না।”

স্বজনরা জানান, আর্থিক সংকটের কারণে চার মাস আগে একটি এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান জাহাঙ্গীর। পরিবারের দাবি, সেখানে তাকে প্রথমে একটি খামারে কাজ দেওয়া হলেও পরে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন সীমান্তে পাঠানো হয়।

জাহাঙ্গীরের ছোট ভাই জাভেদ হোসেন জানান, যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় জাহাঙ্গীর ছাড়াও আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তাদের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।

নিহতের স্ত্রী মাশুকা হোসাইন বলেন, “সংসারের স্বপ্ন পূরণ করতে বিদেশে গিয়েছিল সে। কিন্তু যুদ্ধই তাকে কেড়ে নিল।” তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পেলেও পরিবারের কাছ থেকে মৃত্যুর খবরটি জেনেছেন তারা।

উল্লেখ্য, এর আগেও একই উপজেলার আরেক যুবক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হওয়ার খবর পাওয়া যায়।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন