সর্বশেষ

সাহিত্য

নির্মম আক্ষেপ

লাকি জাদু
লাকি জাদু

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“আমি বিচার চাই না…”
কারণ—
এই দেশে বিচার নামের শব্দটা
বড্ড বেশি অনাথ।

এখানে লাশের চেয়ে
শোকের সংখ্যা বেশি,
চোখের জলের চেয়ে
মিথ্যা আশ্বাস বেশি।

মহাবীর হাসতে হাসতে বলেছিল—
“আমি মরে গেলে অন্তত বিচারটা কইরেন…”
তারপর সে হারিয়ে গেছে,
সময়টাও বয়ে যাচ্ছে,
কিন্তু তার প্রশ্নটা
আজও বেঁচে আছে—
অবহেলার দেয়ালে পিঠ ঠেকিয়ে।

ফাইলগুলো ধুলো জমে বুড়িয়ে যায়,
সাক্ষীরা ভয় পেয়ে নীরব হয়,
সংবাদ বদলে যায়,
মানুষ ভুলে যায়,
শুধু একটা পরিবার
প্রতিদিন নতুন করে মরে।

কি নির্মম আক্ষেপ!
সবচেয়ে কষ্টের বিষয়—
একটা বাবা যখন বলে,
“আমি বিচার চাই না…
আপনারা বিচার করতে পারবেন না।”
তখন বুঝতে হয়,
তার বিশ্বাসটাও কবর
দেওয়া হয়ে গেছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন