সারাদেশ
বগুড়ার কাহালু উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার শিকড় স্কুলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
আরিফ রেহমান, বগুড়া
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার কাহালু উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার শিকড় স্কুলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নানের মেয়ে সোনিয়া (৩০) এবং তার কন্যা নেহামুনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন সোনিয়া ও তার মেয়ে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন