সর্বশেষ

সারাদেশ

 কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, ধরলা ব্রিজ পূর্বপাড়ের আরাজি মৌজায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার (২২ মে) সকালে ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রস্তাবিত স্থানে দীর্ঘদিন ধরে মানুষের বসবাস রয়েছে। এছাড়া এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণ করা হলে বহু পরিবার ক্ষতির মুখে পড়বে।

কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুল কাদের জিলানী, ডা. শাহানুর রহমান, জাহিদ হাসান ও আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা নয়, বরং এমন স্থানে বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানানো হচ্ছে যেখানে অনাবাদি বা পতিত জমি রয়েছে এবং সাধারণ মানুষ উচ্ছেদের শিকার হবে না।

বক্তারা আরও জানান, আরাজি ভোগডাঙ্গা মৌজার অধিকাংশ জমির এসএ, সিএস ও আরএস রেকর্ড রয়েছে। কিছু জমির রেকর্ড নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তারা। তাদের ভাষ্য, নদীভাঙনের কারণে অতীতে অনেক পরিবার নিয়মিত রেকর্ড সম্পন্ন করতে পারেনি। পরে তারা আইনি প্রক্রিয়ায় জমির কাগজপত্র সংশোধনের উদ্যোগ নেন।

মানববন্ধনে আব্দুল কাদের জিলানী বলেন, “নদীভাঙনের সঙ্গে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা এই ভিটেমাটি রক্ষা করেছেন। তাই ফসলি জমি ও বসতভিটা রক্ষায় আমাদের আন্দোলন চলবে।”

স্থানীয়রা দ্রুত কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন