সর্বশেষ

শিক্ষা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে নড়াইলের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শামীমা আক্তার সুমী

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে নড়াইল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার সুমী। তিনি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ১২৫ নম্বর নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীতে তিনি বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, ২০০৭ সালের ১ জুলাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন শামীমা আক্তার সুমী। পরে ২০২০ সালের ২৯ জানুয়ারি নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয় তাকে। শিক্ষকতায় আন্তরিকতা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণের কারণে তিনি ইতোমধ্যে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশংসিত হয়েছেন।

শামীমা আক্তার সুমী নড়াইল শহরের আলাদাতপুর পুরাতন পাসপোর্ট অফিস এলাকার বাসিন্দা খোন্দকার মনিরুজ্জামানের মেয়ে। তার মায়ের নাম শাহারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রতি বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়।

এবারের জেলা পর্যায়ের বাছাই কার্যক্রমে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমসহ ১১ সদস্যের বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে গত ২০ মে নির্বাচিতদের নাম ঘোষণা করে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন