সর্বশেষ

সারাদেশ

 মসজিদ কমিটি নিয়ে বিরোধে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে মসজিদ কমিটি গঠন ও মক্তবের জন্য মুষ্টির চাল সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদ ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক মুষ্টির চাল সংগ্রহ নিয়ে আলম গ্রুপ ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সকালে উভয় পক্ষের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে আলম গ্রুপের ইস্রাফিল বিশ্বাস, বাদশাহ, মোচা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস ও রাব্বি বিশ্বাসসহ আটজন রয়েছেন। অপরদিকে মেজবাহ গ্রুপের মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, মশিয়ার বিশ্বাস ও নাসিরুল মোল্লাসহ চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন