সর্বশেষ

সারাদেশ

বিরোধের জেরে দৌলতপুরে যুবককে কুপিয়ে আহত

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নারী ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুজন হোসেন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুজন হোসেন বাহেরমাদি এলাকার মৃত মহরম জোয়াদ্দারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিল্লাল হোসেন ও তার সহযোগীরা সুজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।

ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, নারী ও মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় বিল্লাল হোসেন ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বাহেরমাদি বাজার এলাকায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন