সর্বশেষ

সারাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। নিহত সুরুজ কাজী (২৫) মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৯ মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় যান সুরুজ। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। পরে বেশি বেতনের প্রলোভনে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট একটি ক্যাম্পে কাজ শুরু করেন। সেখানে রান্নার দায়িত্বে ছিলেন তিনি।

স্বজনদের দাবি, সম্প্রতি ইউক্রেনের হামলায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় ওই ক্যাম্পে সুরুজ নিহত হন। প্রথমদিকে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশির মাধ্যমে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।

এ ঘটনায় অভিযুক্ত দালালদের বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। মা নুর জাহান বেগম বারবার মূর্ছা যান, আর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা সাহাবুদ্দিন কাজী।

নিহতের বাবা বলেন, “ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো ভবিষ্যতের আশায়। এভাবে তার মৃত্যু হবে কখনও ভাবিনি। আমি দোষীদের বিচার চাই এবং দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।”

সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, “আমরা তাকে বিদেশে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু দালালদের প্রলোভনে সে চলে যায়। শেষ পর্যন্ত যুদ্ধের বলি হতে হলো তাকে।”

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন