সর্বশেষ

সাহিত্য

কেউ কখনও বাসেনি ভালো

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

সোমবার, ১৮ মে, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কেউ কখনও বাসেনি ভালো
কেউ জাগায়নি আশার আলো
কেউ কখনও দোয়ার ছলে রাখেনি মাথায় হাত।
কেউ ডাকেনি ভালোবেসে

আদর সোহাগে কাছে এসে
কেউ কখনও চায়নি জানতে কিভাবে কাটে দিন রাত।

সহায় সম্বলহীন যখন অসহায়
কেটেছে দিন ক্ষুদার জ্বালায়
কেউ কখনও দেয়নি এসে এক মুঠো ভাত।

কতো ইচ্ছে মরে গেছে শুরুতেই
কত স্বপ্ন ভালো লাগত দেখতেই
অসহ্য যন্ত্রণায় কেটেছে দিন ফেলে দীর্ঘশ্বাস।

শূন্যতা কেবলই ভাসত চোখে
কাটত দিন নির্জনে নিরবে
অসীম আকাশের শূন্যতা কেবলই চাইত করতে গ্রাস।

হাহাকার হতাশা থাকত বুকে
বাঁচার চেষ্টা সুখে অসুখে
নিরাশ বুকে চলত কেবল বিরামহীন শ্বাস।

কেউ কখনও করেনি মায়া
কেউ রাখেনি খোঁজ
ধুকে ধুকে কষ্টে বেঁচে থাকা মোটেও নয় সহজ।

তবুও জীবন গতিশীল বহমান
বয়ে চলা জীবনের নিয়ম
পরিশ্রম ধৈর্য্য সহ্য থাকলেই কেবল জীবন হয় সফল।

এটাই জীবন জীবনের নিয়ম
বেঁচে থাকার নানা কৌশল
জীবন আসলে শ্রম সততা অর্জিত কর্মফল।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন