সর্বশেষ

সারাদেশ

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার পুলিশ লাইন্স এলাকা থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এএসআই মো. আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মো. আশরাফের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে সহকর্মীরা বিষয়টি টের পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন