সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় দুর্ঘটনা ক্ষতিগ্রস্তদের ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ, ঈদযাত্রা স্বস্তিদায়ক করার আশ্বাস মন্ত্রীর

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ বিতরণ এবং আসন্ন ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রবিউল আলম এমপি।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের ঈদযাত্রা ও কোরবানির পশু পরিবহন নিশ্চিত করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে এবং জনগণ সচেতন থাকলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এতে ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহত ব্যক্তি বা তাদের পরিবার এ সহায়তা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, দেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, যার প্রধান কারণ হিসেবে তিনি চালকের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন এবং জনসচেতনতার অভাবকে উল্লেখ করেন। এসব সমস্যা কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।

এ সময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও তাদের জীবনমান উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দায়িত্ব পালনে তারা আন্তরিকভাবে কাজ করছেন এবং দুর্ঘটনার কারণ চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ার ফলে দুর্ঘটনার হার কিছুটা কমছে।

অন্যদিকে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মহাসড়ক ব্যবস্থাপনা ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন