সর্বশেষ

মতামত

আমি সব পুরুষ কে বলছি না

সানজি লাকী
সানজি লাকী

বুধবার, ২০ মে, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মানবতা আজ গভীরভাবে লজ্জিত। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নির্মম ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে, সমাজে এখনো কিছু বিকৃত মানসিকতার মানুষ রয়েছে, যাদের কারণে নারীরা, এমনকি শিশুরাও নিরাপদ নয়। তবে এ দায় কখনোই পুরো পুরুষ সমাজের নয়; বরং কিছু নরপশুর জঘন্য কর্মকাণ্ড মানবতাকেই প্রশ্নবিদ্ধ করছে।

প্রায়ই দেখা যায়, নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পোশাক, চলাফেরা কিংবা জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু মাত্র সাত বছর বয়সী নিষ্পাপ এক শিশুর ক্ষেত্রে এমন অমানবিক ঘটনার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। যে বয়সে একটি শিশুর বাবা-মায়ের স্নেহে বড় হওয়ার কথা, স্কুলে যাওয়ার কথা, হাসি-আনন্দে দিন কাটানোর কথা—সেই বয়সেই তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে।

একটি শিশুকে স্নেহ করে কোলে তুলে নেওয়া যায়, কিন্তু তার নিষ্পাপ জীবনের ওপর পাশবিক নির্যাতন চালানো কোনোভাবেই মানবিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এমন ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়া দেয় এবং মানবিক মূল্যবোধকে ভেঙে চুরমার করে দেয়।

এ ধরনের অপরাধের বিচার নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকে মনে করছেন, শুধু প্রচলিত শাস্তি নয়, বরং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই সমাজে কঠোর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

দেশবাসীর প্রত্যাশা—শিশু নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে। 

লেখক: সচেতন নাগরিক।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন