কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব ঘোষণা
বুধবার, ২০ মে, ২০২৬ ২:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজ কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মারুফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ কুমিল্লা মাল্টিমিডিয়া প্রতিনিধি হাসিবুল ইসলাম সজিব।
বুধবার (২০ মে) দুপুরে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আকাশ টিভি প্রতিনিধি মাকসুদুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টাইমস কুমিল্লা প্রতিনিধি আল আমিন কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন দৈনিক ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিবুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সাংগঠনিক সম্পাদক তাসফিয়া জাহান, দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুসরাত জাহান ইভা, অর্থ সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক মো. ইরফান হোসেন শাকিল, তথ্য সম্পাদক মো. ইব্রাহিম এবং সদস্য হিসেবে আছেন সাইদুল ইসলাম মিয়াজী, জুয়েনা আফরিন ও ফাহিমা আক্তার।
বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন তার বক্তব্যে বলেন, নেতৃত্ব পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, সংগঠনের সদস্যরা আগের মতোই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাবেন।
১১৯ বার পড়া হয়েছে