সর্বশেষ

গণমাধ্যম

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সব কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা জারি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এক মামলার শুনানির পর বুধবার সদর সিভিল জজ আদালত এই আদেশ দেন। ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে অবৈধ কমিটি গঠন ও সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন বহিষ্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না ক্লাবের তালা ভেঙে জোরপূর্বক দখল নেন। পরবর্তীতে তিনি নিজেই আহ্বায়ক সেজে একটি তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। এর কিছুদিন পর ওই বছরের ১৯ সেপ্টেম্বর একটি ২১ সদস্যবিশিষ্ট তথাকথিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যাতে ইন্না সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন।

অভিযোগ রয়েছে, এই অবৈধ কমিটি ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে ৭৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করে। এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৬ আগস্ট পুনরায় একটি সাধারণ সভা আহ্বান করা হলে ক্লাবের মূল ধারার সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের মধ্যস্থতায় প্রেসক্লাবের তৎকালীন সভাপতি হারুন অর রশিদ খান হাসান সাধারণ সভা স্থগিত করতে বাধ্য হন।

এমন অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতিতে ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।

মামলার বাদী জানান, ঐতিহ্যবাহী এই ক্লাবের অচলাবস্থা দূর করতে অবৈধ সদস্যদের তালিকা তদন্ত করে তা বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করে স্বচ্ছ নির্বাচনের আয়োজন করারও আবেদন জানানো হয়েছে। আদালত প্রাথমিক শুনানি শেষে কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন এবং আগামী ১০ দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০