৯ বছর পর চীনে ট্রাম্পের সফর: বাণিজ্য নিয়ে শি চিনপিংয়ের সঙ্গে আলোচনার পরিকল্পনা
বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অস্থির পরিস্থিতির মাঝে ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ মে) ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা করবেন।
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং বাড়তে থাকা মুদ্রাস্ফীতির কারণে নিজের দেশে চাপের মুখে থাকা ট্রাম্প চীনের সঙ্গে বড় ধরনের খাদ্যপণ্য ও বিমান বিক্রির চুক্তি করতে আগ্রহী। এছাড়া দুই দেশের বিরোধ মেটাতে একটি ‘বোর্ড অফ ট্রেড’ গঠনের পরিকল্পনা রয়েছে তার।
ট্রাম্প বলেন, “আমরা বিশ্বের দুটি প্রধান শক্তি। সামরিকভাবে আমরাই সেরা, চীন দ্বিতীয়। আমার শি চিনপিংয়ের সঙ্গে আলোচনার মূল বিষয় হবে বাণিজ্য।” জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্য সংকট থাকা সত্ত্বেও এই বিষয়ে চীনের সহায়তা নেবেন না ট্রাম্প।
তিনি আরও জানান, ইরান পরিস্থিতি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, তাই এটি আলোচনার প্রধান বিষয় নয়।
১২৬ বার পড়া হয়েছে