সর্বশেষ

সারাদেশ

নাটোরে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের হাতে আশা’র কম্বল হস্তান্তর

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শীতের প্রকোপ বাড়ার আগেই নাটোরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। সংস্থাটির পক্ষ থেকে জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের কাছে শীতবস্ত্র হিসেবে বিপুল সংখ্যক কম্বল হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের নিম্নআয়ের মানুষের কাছে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।

বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কম্বল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। শীত মৌসুমে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে সংস্থাটি এই মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আশা’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্থাটির প্রতিনিধিরা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দুর্যোগকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

নাটোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাপ্ত কম্বলগুলো দ্রুততম সময়ের মধ্যে জেলার প্রকৃত দুস্থ ও শীতার্তদের তালিকা তৈরি করে বিতরণ নিশ্চিত করা হবে। এই উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, শীতকালে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০