সর্বশেষ

জাতীয়

মোড়কজাত খাদ্যে চিনি-লবণ ও ক্ষতিকর চর্বি নিয়ন্ত্রণে কার্যকর লেবেলিংয়ের দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মোড়কজাত খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সম্পর্কে ভোক্তাদের সহজে অবহিত করতে কার্যকর ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সহজবোধ্য সতর্কবার্তা, চিহ্ন ও রঙভিত্তিক লেবেলিং ব্যবস্থা চালু হলে ভোক্তারা দ্রুত স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন করতে পারবেন।

এফওপিএল পদ্ধতির মাধ্যমে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে স্পষ্টভাবে উল্লেখ করা হয় কোনো পণ্যে চিনি, সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স-ফ্যাটের মাত্রা অতিরিক্ত কি না। এতে ভোক্তারা কেনাকাটার সময় তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পেতে সক্ষম হন।

শনিবার সকালে রাজধানীর বাংলামটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে “জনস্বাস্থ্য রক্ষায় ও ভোক্তা অধিকার নিশ্চিতে ফ্রন্ট অব প্যাক লেবেলিং: বিদ্যমান আইন ও নীতি” শীর্ষক এক আলোচনা সভায় এসব মতামত উঠে আসে। সভার আয়োজন করে সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), পাবলিক হেলথ ল’ ইয়ার্স নেটওয়ার্ক, ডাব্লিউবিবি ট্রাস্ট এবং সিটিজেন নেটওয়ার্ক (সিনেট)।

আলোচনায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের লেবেলিং ব্যবস্থা এখন সময়ের দাবি। ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে নীতিগতভাবে এফওপিএল কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি।

একজন আলোচক বলেন, “আইনজীবীরা সামাজিক প্রকৌশলী হিসেবে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগকে এগিয়ে নিতে হবে।”

সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, খাদ্যপণ্যের স্বচ্ছ তথ্য প্রকাশ নিশ্চিত করা গেলে অসংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং ভোক্তা অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন